নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিবেশ মানবিকতার সোসাইটি-এর উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ও বিদ্রোহী কবি নজরুল জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ-নজরুল শীর্ষক আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করা হয়েছে (২৪ শে মে ২০২৬) বিকাল ৪ ঘটিকায় পরিবাগ, শাহবাগ, ঢাকার সংস্কৃতি বিকাশ কেন্দ্রে। এতে সভাপতিত্ব করেন জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি'র চেয়ারম্যান ও দৈনিক শ্যামবাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কবি আতিক আজিজ।
প্রধান অতিথি হিসাবে মূল্যবান বক্তব্য রাখেন মাননীয় বিচারপতি এস এম মজিবুর রহমান। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন কথা সাহিত্যিক আরিফ মঈনুদ্দীন। এছাড়াও আরো বক্তব্য রাখেন উপস্থিত বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি বৃন্দু। বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় অনুষ্ঠান শেষে কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলার কৃতিসন্তান ও দৈনিক নরসুন্দা সংবাদ অনলাইন নিউজ পোর্টাল-এর সম্পাদক কবি আফসার আশরাফী'র হাতে তুলে দেন বিশ্বকবি রবীন্দ্রনাথ স্মৃতি সম্মাননা-২৫। বাংলাদেশের কয়েক জন গুণিজনদের হাতে বিভিন্ন শাখায় এ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সুশীল সমাজের মানুষ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: আফসার আশরাফী ( কবি ও মানবাধিকার কর্মী)