ঢাকা ০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম ::
​শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া ​শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া আমেরিকা থেকে প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম হলেন খুলনার “বিশিষ্ট কবি শওকত আলম” “”শাহ্ সুফী মাহফুজ রহমান’র দুটি কবিতা “ পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক জিএস আলহাজ্ব আহমদ ফারুক খোকন-এর গণসংযোগ দৈনিক নরসুন্দা সংবাদ এর সম্পাদক আফসার আশরাফী পেলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ স্মৃতি সম্মাননা-২৫ কবি শওকত আলম এর দুটি কবিতা…………………… কালের নতুন সংবাদ এর সম্পাদক খায়রুল ইসলামের জন্মদিন দৈনিক নরসুন্দা সংবাদ ও মাসিক সাময়িকী ঈসাখাঁ সাহিত্যপত্র-এর যৌথ উদ্যোগে পদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবতার ফেরিওয়ালা খ্যাত পাকুন্দিয়া উপজেলা মহিলা বিষয়ক অফিসার স্বপন কুমার দত্তের বদলী জনিত বিদায়ী সংবর্ধনা

কিশোরগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপিত

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে জেলা শহরের আলোর মেলাস্থ কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার অডিটোরিয়ামে “জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়েছে।
জেলা কালেক্টরেট লাইব্রেরির লাইব্রেরিয়ান মো: সারওয়ার আহম্মদ খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত।
এতে সভাপতিত্ব করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক (জেলা লাইব্রেরিয়ান) আজিজুল হক সুমন।
অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মতিউর রহমান, কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা এ কে এম নাদির উজ্জামান, কিশোরগঞ্জ বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি রুহুল আমীন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ সদর উপজেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি ও মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের প্রতিষ্ঠাতা মো: আমিনুল হক সাদী, সুফিয়া মান্নান গণগ্রন্থাগারের নির্বাহী পরিচালক মোবারক হোসেন সুমন, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের সহ সাধারণ সম্পাদক শিল্পী নিরব রিপন, কলেজ শিক্ষার্থী মারুফ উজ্জামান,সৌরভ চক্রবর্তী, সারা জামান প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি মিজাবে রহমত উপস্থিত থেকে বইপাঠ, রচনা, চিত্রাংকন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় জেলা প্রশাসন ও সরকারি গণগ্রন্থাগারের কর্মকর্তা কর্মচারী, বেসরকারি গণগ্রন্থাগার সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন, পাকুন্দিয়া উপজেলার সভাপতি কবি ও ছড়াকার গোলাপ আমিন ও সাধারণ সম্পাদক  আফসার আশরাফী , অষ্টগ্রাম স্বপ্নীল গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম সাগরসহ সমিতির দায়িত্বশীলগণ, জেলার বেসরকারি গ্রন্থাগার সমূহের প্রতিনিধিগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক গণমাধ্যম ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

​শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া

কিশোরগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপিত

আপডেট সময় : ১০:৩১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬