ঢাকা ১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম ::
​শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া ​শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া আমেরিকা থেকে প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম হলেন খুলনার “বিশিষ্ট কবি শওকত আলম” “”শাহ্ সুফী মাহফুজ রহমান’র দুটি কবিতা “ পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক জিএস আলহাজ্ব আহমদ ফারুক খোকন-এর গণসংযোগ দৈনিক নরসুন্দা সংবাদ এর সম্পাদক আফসার আশরাফী পেলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ স্মৃতি সম্মাননা-২৫ কবি শওকত আলম এর দুটি কবিতা…………………… কালের নতুন সংবাদ এর সম্পাদক খায়রুল ইসলামের জন্মদিন দৈনিক নরসুন্দা সংবাদ ও মাসিক সাময়িকী ঈসাখাঁ সাহিত্যপত্র-এর যৌথ উদ্যোগে পদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবতার ফেরিওয়ালা খ্যাত পাকুন্দিয়া উপজেলা মহিলা বিষয়ক অফিসার স্বপন কুমার দত্তের বদলী জনিত বিদায়ী সংবর্ধনা

“”শাহ্ সুফী মাহফুজ রহমান’র দুটি কবিতা “

০১. “কাঁচা সোনা”

আজও বুকের ভিতর জ্বলছে সে আগুন,
মাঝে মাঝে বেড়ে হয় দ্বিগুণ!
তোমার দেয়া শীতল বাতাস অতি সুশীতল—
যেন হাঁপরের বাতাসের মতোই অবিচল!

দগ্ধ করতে জানো মনের অজান্তেই,
কয়লার আগুন কি আর সহজে নিভে?
প্রেরণা ছাড়া পৃথিবীতে
বিখ্যাত হয়েছে কে কবে?

সফলতা আর বেশি দূরে নয়,
ধীরে ধীরে শক্তি করেছি সঞ্চয়।
প্রায় আঠারো বছর হলো—
তুমি কোথায়, আর আমি কোথায়?

মাঝে মাঝে স্তিমিত হয়ে যাই,
তখনই তোমার দেয়া হাঁপরের বাতাসে
বিশাল এক ধাক্কা খাই!
সজাগ হয়ে আবার চলতে শুরু করি—
সকাল-সন্ধ্যা এখনো
তোমারই প্রেমসাগরে ডুবে মরি!

একদিন তুমি ঠিকই সামনে আসবে—
সেই আশা ছাড়া আমি বাঁচব না।
আবেগে অশ্রুসিক্ত হয়ে আমাকে বলবে:
“তোমাকে চিনতে ভুল করেছিলাম…
সত্যি, তুমি খাঁটি কাঁচা সোনা!”

০২. স্বর্ণলতা

আমি হারিয়েছি—

কিন্তু হারিনি।
ছাইয়ের স্তূপের মধ্যেও
একটি লতা উঠে এসেছে
চিরসবুজ, প্রবর্ধমান—
স্বর্ণের মতো উজ্জ্বল,
নরম কিন্তু অদম্য!

বিচ্ছেদের অনলে
আমার সমস্ত স্মৃতি পুড়ে গেছে,
তবুও,
এই লতা— নির্ভীকভাবে বাড়ছে,
ছায়ার অন্ধকার ভেদ করে।

প্রিয়তমার নাম আমি বলি না,
কারণ তার অভাবই আমাকে পূর্ণ করেছে।
যে শূন্যতা আমার বুকের ভিতর
অতি-গভীর,
সে আমাকে শিখিয়েছে
কিভাবে নিজের সঙ্গে নিজে
অনন্তকাল যুদ্ধ করতে হয়!

স্বর্ণলতা—
শূন্যতা ও দহন থেকে জন্মানো শক্তি।
আমি তাকে এঁকেছি শব্দে,
আমি তাকে ছুঁই চোখের কোণে,
আমি তাকে জড়াই আমার বুকের চারপাশে।

আমি জানি—
যে প্রেম পেয়েছি, সে আর নেই!
কিন্তু আমি বেঁচে আছি,
আমি লিখছি,
আমি মানুষ হয়েছি।

প্রত্যেকটি দিন এখন লতা দিয়ে ভরা,
প্রত্যেকটি নিশ্বাস নতুন আলো।
যে আগুন আমাকে পুড়িয়েছে,
সে আগুনই আমাকে শিখিয়েছে
কিভাবে পুনর্জন্ম সম্ভব!

স্বর্ণলতা—
আমার বেঁচে থাকার প্রতীক,
আমার নিজেকে পাওয়ার নীরব ঘোষণা,
আমার দহন-উত্তর শান্তি।

যে আমাকে আজও
প্রতিনিয়ত হাঁপরের বাতাস
দিয়েই চলেছে
আমি দগ্ধ হই
জ্বলে পুড়ে আর হাতুড়ির আঘাতে
জন্ম নেই ভিন্ন রূপে
আমি বার বার জন্ম নেই۔۔۔

 

ট্যাগস :

​শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া

“”শাহ্ সুফী মাহফুজ রহমান’র দুটি কবিতা “

আপডেট সময় : ০৯:৪১:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

০১. “কাঁচা সোনা”

আজও বুকের ভিতর জ্বলছে সে আগুন,
মাঝে মাঝে বেড়ে হয় দ্বিগুণ!
তোমার দেয়া শীতল বাতাস অতি সুশীতল—
যেন হাঁপরের বাতাসের মতোই অবিচল!

দগ্ধ করতে জানো মনের অজান্তেই,
কয়লার আগুন কি আর সহজে নিভে?
প্রেরণা ছাড়া পৃথিবীতে
বিখ্যাত হয়েছে কে কবে?

সফলতা আর বেশি দূরে নয়,
ধীরে ধীরে শক্তি করেছি সঞ্চয়।
প্রায় আঠারো বছর হলো—
তুমি কোথায়, আর আমি কোথায়?

মাঝে মাঝে স্তিমিত হয়ে যাই,
তখনই তোমার দেয়া হাঁপরের বাতাসে
বিশাল এক ধাক্কা খাই!
সজাগ হয়ে আবার চলতে শুরু করি—
সকাল-সন্ধ্যা এখনো
তোমারই প্রেমসাগরে ডুবে মরি!

একদিন তুমি ঠিকই সামনে আসবে—
সেই আশা ছাড়া আমি বাঁচব না।
আবেগে অশ্রুসিক্ত হয়ে আমাকে বলবে:
“তোমাকে চিনতে ভুল করেছিলাম…
সত্যি, তুমি খাঁটি কাঁচা সোনা!”

০২. স্বর্ণলতা

আমি হারিয়েছি—

কিন্তু হারিনি।
ছাইয়ের স্তূপের মধ্যেও
একটি লতা উঠে এসেছে
চিরসবুজ, প্রবর্ধমান—
স্বর্ণের মতো উজ্জ্বল,
নরম কিন্তু অদম্য!

বিচ্ছেদের অনলে
আমার সমস্ত স্মৃতি পুড়ে গেছে,
তবুও,
এই লতা— নির্ভীকভাবে বাড়ছে,
ছায়ার অন্ধকার ভেদ করে।

প্রিয়তমার নাম আমি বলি না,
কারণ তার অভাবই আমাকে পূর্ণ করেছে।
যে শূন্যতা আমার বুকের ভিতর
অতি-গভীর,
সে আমাকে শিখিয়েছে
কিভাবে নিজের সঙ্গে নিজে
অনন্তকাল যুদ্ধ করতে হয়!

স্বর্ণলতা—
শূন্যতা ও দহন থেকে জন্মানো শক্তি।
আমি তাকে এঁকেছি শব্দে,
আমি তাকে ছুঁই চোখের কোণে,
আমি তাকে জড়াই আমার বুকের চারপাশে।

আমি জানি—
যে প্রেম পেয়েছি, সে আর নেই!
কিন্তু আমি বেঁচে আছি,
আমি লিখছি,
আমি মানুষ হয়েছি।

প্রত্যেকটি দিন এখন লতা দিয়ে ভরা,
প্রত্যেকটি নিশ্বাস নতুন আলো।
যে আগুন আমাকে পুড়িয়েছে,
সে আগুনই আমাকে শিখিয়েছে
কিভাবে পুনর্জন্ম সম্ভব!

স্বর্ণলতা—
আমার বেঁচে থাকার প্রতীক,
আমার নিজেকে পাওয়ার নীরব ঘোষণা,
আমার দহন-উত্তর শান্তি।

যে আমাকে আজও
প্রতিনিয়ত হাঁপরের বাতাস
দিয়েই চলেছে
আমি দগ্ধ হই
জ্বলে পুড়ে আর হাতুড়ির আঘাতে
জন্ম নেই ভিন্ন রূপে
আমি বার বার জন্ম নেই۔۔۔