ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম ::
কবি শওকত আলম এর দুটি কবিতা…………………… কালের নতুন সংবাদ এর সম্পাদক খায়রুল ইসলামের জন্মদিন দৈনিক নরসুন্দা সংবাদ ও মাসিক সাময়িকী ঈসাখাঁ সাহিত্যপত্র-এর যৌথ উদ্যোগে পদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবতার ফেরিওয়ালা খ্যাত পাকুন্দিয়া উপজেলা মহিলা বিষয়ক অফিসার স্বপন কুমার দত্তের বদলী জনিত বিদায়ী সংবর্ধনা স্বপ্নডুবি’ // মীর জাহান ভূইয়া আকিব শিকদার ২ টি ছড়া বংশ পরম্পরায় কুলিন অকুলিন বংশধর // শওকত আলম কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রাণে মারা হুমকির অভিযোগ ঈদের আনন্দে // মহসিন আলম মুহিন অষ্টগ্রামে বদর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্বপ্নডুবি’ // মীর জাহান ভূইয়া

 

আকাশ জুড়ে মেঘের মেলা গুরুগুরু ডাক,
হাওর পাড়ে চাষির মনে দুশ্চিন্তার ছাপ।
সবুজ ধানের কচি ডগায় স্বপ্ন তার মাখা,
আকস্মিকে বানের জলে সব হলো ফাঁকা।

পাহাড়ি ঢল নামল বেগে ভাঙল বাঁধের বুক,
নিমেষেই সব তলিয়ে গেল ঘুচল হাসিমুখ।
সোনার ফসল হারিয়ে গেল ঘোলা পানির তল,
চাষির দুচোখ ঝরছে কেবল নোনা অশ্রু জল।

হালের বলদ অবাক চোখে চায় জলের পানে,
গোলা ভরা হবে না ধান সেই কথা জানে।
ঋণের বোঝা বাড়ছে কেবল কেমন তার মেটে?
বুকের নাভিশ উঠছে জমে হাহাকার পেটে।

রাতের বেলা ঘুম আসে না চোখের পাতা ভারি,
আশার তরী ডুবল আজি মরণ খেয়ার পাড়ি।
হাওর জুড়ে নিথর বাতাস দীর্ঘশ্বাসের গান,
কৃষক ভাইয়ের স্বপ্ন যে আজ ধুলায় ম্রিয়মাণ।

কেউ শোনে না অভাবী সেই ঘরবাসীর সুর,
বানের তোড়ে ভেসে গেল শান্তি বহুদূর।
ক্ষুধার জ্বালায় কচি শিশু কান্নাকাটি করে,
অন্নহীনের দীর্ঘশ্বাস যে গুমরে কাঁদে ঘরে।

কপাল পোড়া হাওরবাসী লড়ছে পানিতে,
আগামীকাল কী খাবে সে শূন্য পাতেতে?
লড়াই ছিল ফসল নিয়ে বাঁচবে পরিবার,
প্রকৃতি আজ কেড়ে নিল সকল অধিকার।

ট্যাগস :

কবি শওকত আলম এর দুটি কবিতা……………………

স্বপ্নডুবি’ // মীর জাহান ভূইয়া

আপডেট সময় : ১১:২১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

 

আকাশ জুড়ে মেঘের মেলা গুরুগুরু ডাক,
হাওর পাড়ে চাষির মনে দুশ্চিন্তার ছাপ।
সবুজ ধানের কচি ডগায় স্বপ্ন তার মাখা,
আকস্মিকে বানের জলে সব হলো ফাঁকা।

পাহাড়ি ঢল নামল বেগে ভাঙল বাঁধের বুক,
নিমেষেই সব তলিয়ে গেল ঘুচল হাসিমুখ।
সোনার ফসল হারিয়ে গেল ঘোলা পানির তল,
চাষির দুচোখ ঝরছে কেবল নোনা অশ্রু জল।

হালের বলদ অবাক চোখে চায় জলের পানে,
গোলা ভরা হবে না ধান সেই কথা জানে।
ঋণের বোঝা বাড়ছে কেবল কেমন তার মেটে?
বুকের নাভিশ উঠছে জমে হাহাকার পেটে।

রাতের বেলা ঘুম আসে না চোখের পাতা ভারি,
আশার তরী ডুবল আজি মরণ খেয়ার পাড়ি।
হাওর জুড়ে নিথর বাতাস দীর্ঘশ্বাসের গান,
কৃষক ভাইয়ের স্বপ্ন যে আজ ধুলায় ম্রিয়মাণ।

কেউ শোনে না অভাবী সেই ঘরবাসীর সুর,
বানের তোড়ে ভেসে গেল শান্তি বহুদূর।
ক্ষুধার জ্বালায় কচি শিশু কান্নাকাটি করে,
অন্নহীনের দীর্ঘশ্বাস যে গুমরে কাঁদে ঘরে।

কপাল পোড়া হাওরবাসী লড়ছে পানিতে,
আগামীকাল কী খাবে সে শূন্য পাতেতে?
লড়াই ছিল ফসল নিয়ে বাঁচবে পরিবার,
প্রকৃতি আজ কেড়ে নিল সকল অধিকার।