ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম ::
​শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া ​শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া আমেরিকা থেকে প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম হলেন খুলনার “বিশিষ্ট কবি শওকত আলম” “”শাহ্ সুফী মাহফুজ রহমান’র দুটি কবিতা “ পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক জিএস আলহাজ্ব আহমদ ফারুক খোকন-এর গণসংযোগ দৈনিক নরসুন্দা সংবাদ এর সম্পাদক আফসার আশরাফী পেলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ স্মৃতি সম্মাননা-২৫ কবি শওকত আলম এর দুটি কবিতা…………………… কালের নতুন সংবাদ এর সম্পাদক খায়রুল ইসলামের জন্মদিন দৈনিক নরসুন্দা সংবাদ ও মাসিক সাময়িকী ঈসাখাঁ সাহিত্যপত্র-এর যৌথ উদ্যোগে পদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবতার ফেরিওয়ালা খ্যাত পাকুন্দিয়া উপজেলা মহিলা বিষয়ক অফিসার স্বপন কুমার দত্তের বদলী জনিত বিদায়ী সংবর্ধনা

আকিব শিকদার ২ টি ছড়া

আকিব শিকদার ২ টি ছড়া

১) মানুষ জন্তু

খাঁচার ভেতর কাঠবিড়ালী নাচছে দারুন সুখে
তার জন্য বিন্তি বেগম কাটছে আপেল কলা
সেই আপেলের এক টুকরো নেয় যদি সে মুখে
বাড়ির কর্তা ক্ষেপবে ভীষণ, দেবেই কানে মলা।

গেটের কাছে কুকুর একটা, গলায় শিকল ঝোলে-
তার জন্য তৈরি হচ্ছে মাংস পোলাও বাটি।
সেই পোলাউয়ের একটু যদি বিন্তি মুখে তোলে
কর্তার বউ বেজায় রেগে মারবে পিঠে চাটি।

আপেল খাবে কাঠবিড়ালী, মাংস খাবে কুকুর
কাজের মেয়ে ভাগ বসালেই পরবে ঘাড়ে মুগুর
পোষা প্রাণির এতো কদর, মানুষকে নয় কিন্তু
সন্দেহ হয় মালিকগুলো মানুষ নাকি জন্তু!!

২) শিশু মহান

আজকে তুমি অবুঝ শিশু, করছ খেলা
আগুন-পানি, ফুল আর কাটা, মাটির ঢেলা
কোনটা ভালো, কোনটা মন্দ, বিবেচনায়
তাও জানো না-
ফেলছো ছুঁড়ে অবহেলায় সোনাদানা।

কাল যে তুমি জাতির পিতা, শিক্ষাগুরু
জ্ঞানেগুণে আর মহিমায় পাহাড় চূড়ো
সত্য-মিথ্যা করবে প্রমাণ যুক্তি দিয়ে
অমানিশার কাটবে আধার-
কঠিন হাতে ভাঙবে যতো অত্যাচারীর রুদ্ধ দুয়ার।

আজকে তুমি শিশু বটে, খেলছো আপন মনে
কাল যে তুমি দীক্ষা দেবে নীতি এবং জ্ঞানে
তোমার আলোয় রাঙবে বিশ্ব, উঠবে রবি
আনবে দেশের মান –
আজকে তুমি শিশু বটে, কাল যে হবে মহান।

***

ট্যাগস :

​শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া

আকিব শিকদার ২ টি ছড়া

আপডেট সময় : ১১:১৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

আকিব শিকদার ২ টি ছড়া

১) মানুষ জন্তু

খাঁচার ভেতর কাঠবিড়ালী নাচছে দারুন সুখে
তার জন্য বিন্তি বেগম কাটছে আপেল কলা
সেই আপেলের এক টুকরো নেয় যদি সে মুখে
বাড়ির কর্তা ক্ষেপবে ভীষণ, দেবেই কানে মলা।

গেটের কাছে কুকুর একটা, গলায় শিকল ঝোলে-
তার জন্য তৈরি হচ্ছে মাংস পোলাও বাটি।
সেই পোলাউয়ের একটু যদি বিন্তি মুখে তোলে
কর্তার বউ বেজায় রেগে মারবে পিঠে চাটি।

আপেল খাবে কাঠবিড়ালী, মাংস খাবে কুকুর
কাজের মেয়ে ভাগ বসালেই পরবে ঘাড়ে মুগুর
পোষা প্রাণির এতো কদর, মানুষকে নয় কিন্তু
সন্দেহ হয় মালিকগুলো মানুষ নাকি জন্তু!!

২) শিশু মহান

আজকে তুমি অবুঝ শিশু, করছ খেলা
আগুন-পানি, ফুল আর কাটা, মাটির ঢেলা
কোনটা ভালো, কোনটা মন্দ, বিবেচনায়
তাও জানো না-
ফেলছো ছুঁড়ে অবহেলায় সোনাদানা।

কাল যে তুমি জাতির পিতা, শিক্ষাগুরু
জ্ঞানেগুণে আর মহিমায় পাহাড় চূড়ো
সত্য-মিথ্যা করবে প্রমাণ যুক্তি দিয়ে
অমানিশার কাটবে আধার-
কঠিন হাতে ভাঙবে যতো অত্যাচারীর রুদ্ধ দুয়ার।

আজকে তুমি শিশু বটে, খেলছো আপন মনে
কাল যে তুমি দীক্ষা দেবে নীতি এবং জ্ঞানে
তোমার আলোয় রাঙবে বিশ্ব, উঠবে রবি
আনবে দেশের মান –
আজকে তুমি শিশু বটে, কাল যে হবে মহান।

***