বর্ষা নামে দুষ্ট মেয়ে জলডাঙ্গা তার বাড়ি
কালি মেঘে চুমকি মারে বিজলি রাঙ্গা শাড়ি,
যৌবন তার টলমল অতই জলে ঢেউ
প্লাবন বেগে ভেসে গেল পালের নৌকার বউ।
রাত ভরা বৃষ্টি ঝরে খালে বিলে পানি
ছেলেরা সাঁতার কাটে মন আনন্দে জানি
পাড়ার ছেলেরা করছে খেলা কত রঙের ভেলা,
হাটু জলে মাছ ধরতে হরেক রকম কলা।
পাড়া গাঁয়ে খালে বিলে ছোট ছেলের দল
হরেক মাছের ঝাটকা দেখে দিয়েছে বড়শির ঢল,
কেউবা হাতে খুইয়া পল্ কেউবা হাতে ঠেলা,
হরেক রকম মাছ ধরতে হরেক রকম কলা।
ছোট ছেলে ঠেলা জালে উঠলো এক সাপ
ওরে জুড়ে চিৎকার মারে বাপরে বাপ,
নূপুর পড়ে ঝুমুর সাজে দীগল ঘাটের নারী,
বর্ষা নামে দুষ্ট মেয়ে জল ডাঙ্গা তার বাড়ি।
প্রতিনিধির নাম 









