
নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলায় পাকুন্দিয়া পৌরসভার ব্র্যাক অফিস সংলগ্ন সন্ধ্যার ৭ টায়
(৬ ফেব্রুয়ারী ২০২৬ইং) জননেতা এ্যাড.মো. জালাল উদ্দীন সাহেবের নির্বাচনী মহিলাদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন (ইউএসএ) যুক্তরাষ্ট্র যুবদলের সদস্য মো.আব্দুল আল খায়ের তুহিন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৈয়দা বেগম চায়না। তিনি মহিলা ভোটারের কাছে ধানের শীষে ভোট চেয়ে বলেন যদি আপনার ভোট দিয়ে জয় যুক্ত করেন তাহলে পাকুন্দিয়া কটিয়াদী বেপক উন্নয়ন হবে বলে জানান তিনি আরো বলেন মধ্য বিদ্য পরিবার পাবে ফ্যামিলি কার্ড ও সাধারণ কৃষক পাবে কৃষি কার্ড। বিশেষ অতিথি হিসাবে যারা বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শামছুরন্নাহার বেগম, এ্যাড.মাহবুবা জান্নাত মুমু, ফারিয়া জান্নাত ইনা, পৌর বিএনপি”র সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন সহ আরো বক্তব্য রাখেন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী বৃন্দ। সার্বিক ব্যবস্তাপনায় ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা পাকুন্দিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল জুয়েল। অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপি’র নেতা মো.কাজল মিয়া। এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
প্রতিনিধির নাম 













