ঢাকা ০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম ::
​শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া ​শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া আমেরিকা থেকে প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম হলেন খুলনার “বিশিষ্ট কবি শওকত আলম” “”শাহ্ সুফী মাহফুজ রহমান’র দুটি কবিতা “ পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক জিএস আলহাজ্ব আহমদ ফারুক খোকন-এর গণসংযোগ দৈনিক নরসুন্দা সংবাদ এর সম্পাদক আফসার আশরাফী পেলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ স্মৃতি সম্মাননা-২৫ কবি শওকত আলম এর দুটি কবিতা…………………… কালের নতুন সংবাদ এর সম্পাদক খায়রুল ইসলামের জন্মদিন দৈনিক নরসুন্দা সংবাদ ও মাসিক সাময়িকী ঈসাখাঁ সাহিত্যপত্র-এর যৌথ উদ্যোগে পদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবতার ফেরিওয়ালা খ্যাত পাকুন্দিয়া উপজেলা মহিলা বিষয়ক অফিসার স্বপন কুমার দত্তের বদলী জনিত বিদায়ী সংবর্ধনা

কানাডার জাদুঘরে বাংলাদেশের শিল্প-সৌন্দর্য

  • ONLINE DESK
  • আপডেট সময় : ১২:৫৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • 437

কানাডার টরন্টোতে ‘রয়্যাল অন্টারিও মিউজিয়াম’ (আরওএম) বিশ্বের কয়েকটি সমৃদ্ধ জাদুঘরের একটি। উত্তর আমেরিকা তথা কানাডার সবচেয়ে বড় এ জাদুঘর ১৯১২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর প্রায় ১৫ লাখ দর্শনার্থী এই জাদুঘর দেখতে আসে।

এতে তুলে ধরা হয়েছে শিল্প, বিশ্ব-সংস্কৃতি এবং প্রকৃতির ইতিহাস। এখানেই চলছে ‘বিয়িং অ্যান্ড বিলংগিং’ শিরোনামে শিল্প প্রদর্শনী। এবছর পহেলা জুলাই শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ৭ জানুয়ারি ২০২৪ পর্যন্ত। সমকালীন মুসলিম বিশ্বের ২৫ নারী শিল্পীর শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনী।

এতে স্থান পেয়েছে বাংলাদেশের শিল্পী তৈয়বা বেগম লিপির তিনটি শিল্পকর্ম। স্টেইনলেস স্টিল ব্লেডের তৈরি এক জোড়া হাই হিল জুতো, শিল্পী তার এই শিল্পকর্মের নাম দিয়েছেন ‘নট ফর মি’। একই মাধ্যমের ছবি ‘ফ্রক’, মেয়েদের জনপ্রিয় পোশাক এবং হিজড়া সম্প্রদায়ের জীবনযন্ত্রণা নিয়ে একটি প্রামাণ্যচিত্র।

কানাডার জাতীয় সংসদ ২০০৭ সালে অক্টোবর মাসকে ‘কানাডিয়ান ইসলামিক হিস্ট্রি মান্থ’ হিসেবে ঘোষণা করে। ঘোষণার পর থেকে কবিতা, চলচ্চিত্র ও শিল্পকলার মাধ্যমে কানাডার সামাজিক উন্নয়নে মুসলিম জনগোষ্ঠীর অবদানকে তুলে ধরা হয়। তাছাড়া কানাডা সরকার ১৯৯২ সালে থেকে অক্টোবর মাসকে উইমেন’স হিস্ট্রি মান্থ হিসেবে পালন করে আসছে। অক্টোবর মাসের এই দুই ইভেন্টকে স্মরণীয় করে রাখতে রয়্যাল অন্টারিও মিউজিয়ামের এ উদ্যোগ।

এ প্রসঙ্গে কানাডার ‘গ্লোব অ্যান্ড মেইল’ পত্রিকায় এক সাক্ষাৎকারে জাদুঘরের কিউরেটর ফাহমিদা সোলাইমান বলেন, “বিশ্বব্যাপী ক্ষমতার দ্বন্দ্ব কিংবা আন্দোলন সংগ্রামের ফলে ব্যক্তি বা ভৌগলিক অবস্থানের উপর যে প্রভাব, যার অবশ্যম্ভাবী ফলাফল শরণার্থীর মতো যুগযন্ত্রণা। মূলত এসবই তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীর মাধ্যমে।” 

ট্যাগস :

​শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া

কানাডার জাদুঘরে বাংলাদেশের শিল্প-সৌন্দর্য

আপডেট সময় : ১২:৫৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩