ঢাকা ০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম ::
​শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া ​শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া আমেরিকা থেকে প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম হলেন খুলনার “বিশিষ্ট কবি শওকত আলম” “”শাহ্ সুফী মাহফুজ রহমান’র দুটি কবিতা “ পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক জিএস আলহাজ্ব আহমদ ফারুক খোকন-এর গণসংযোগ দৈনিক নরসুন্দা সংবাদ এর সম্পাদক আফসার আশরাফী পেলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ স্মৃতি সম্মাননা-২৫ কবি শওকত আলম এর দুটি কবিতা…………………… কালের নতুন সংবাদ এর সম্পাদক খায়রুল ইসলামের জন্মদিন দৈনিক নরসুন্দা সংবাদ ও মাসিক সাময়িকী ঈসাখাঁ সাহিত্যপত্র-এর যৌথ উদ্যোগে পদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবতার ফেরিওয়ালা খ্যাত পাকুন্দিয়া উপজেলা মহিলা বিষয়ক অফিসার স্বপন কুমার দত্তের বদলী জনিত বিদায়ী সংবর্ধনা

গান দিয়ে শুরু এবার গান দিয়ে শেষ

গত বছর ফেব্রুয়ারিতে বিএফডিসিতে গানের দৃশ্য দিয়ে ক্যামেরা ওপেন হয়েছিল জসিম উদ্দিন জাকিরের ‘মায়া: দ্য লাভ’ সিনেমার। শেষটাও হচ্ছে গানের শুটিং দিয়ে। এর মধ্যে পার হয়ে গেছে প্রায় দুই বছর। মাঝে সিনেমাটি শেষ হওয়া নিয়েও তৈরি হয়েছিল সংশয়। সব বাধা পেরিয়ে শেষ হচ্ছে মায়ার শুটিং।  

গতকাল থেকে নেত্রকোনার সুসং দুর্গাপুরে গানের শুটিংয়ে অংশ নিয়েছেন চিত্রনায়ক রোশান ও শবনম বুবলী। ডিসকো ঘরানার গানটিতে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ ও দৃষ্টি তালুকদার বন্যা। হৃদয় জাহানের কথায় সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিবুর রহমান। আজ শেষ হচ্ছে এই গানের শুটিং। নির্মাতা জানান, আর একটি গানের শুটিং শেষ হলেই সম্পূর্ণ হবে সিনেমার দৃশ্যধারণের কাজ। 

প্রেমের গল্পে নির্মিত এ সিনেমায় বুবলীর নায়ক তিনজন। রোশান ছাড়াও আছেন সাইমন সাদিক ও আনিসুর রহমান মিলন। নির্মাতা জসিম উদ্দিন জাকির বলেন, ‘গল্পে দেখা যাবে বুবলীকে পাগলের মতো ভালোবাসেন মিলন। কিন্তু বুবলী ভালোবাসেন রোশানকে। তবে সবাইকে চমকে দিয়ে বিয়ের আসর থেকে সাইমনের হাত ধরে পালিয়ে যান বুবলী। এরপর ঘটবে নানা সিনেম্যাটিক ঘটনা।’

নানা বাধা পেরিয়ে সিনেমাটির শুটিং শেষ করতে পেরে উচ্ছ্বসিত জাকির। এ নির্মাতা বলেন, ‘শুটিং শুরুর সময় আনিসুর রহমান মিলন যুক্তরাষ্ট্রে চলে যান। আবার মিলনের শিডিউল পেলে অন্যদের মিলছিল না। এমনি নানা সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে আমাদের। তবে, পেছনে কী হয়েছে, সেটা নিয়ে পড়ে থাকতে চাই না। শেষ পর্যন্ত শুটিং সম্পূর্ণ হচ্ছে, এতেই আমি খুশি। আর তারকাবহুল সিনেমা শেষ করতে একটু সময় লাগে এটাই স্বাভাবিক। সবার আন্তরিকতার কারণেই কাজটি শেষ করতে পারছি।’

নির্মাতা জানান, আগামী বছরের রোজার ঈদে সিনেমাটি মুক্তি দিতে চান তিনি। এটি প্রযোজনা করছেন আলিনুর আশিক ভুঁইয়া।

ট্যাগস :

​শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া

গান দিয়ে শুরু এবার গান দিয়ে শেষ

আপডেট সময় : ০৮:৪৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩