আ.লীগ নেতাকে অপহরণ,মুক্তিপণ নিতে গিয়ে যুবদল-নাগরিক কমিটির নেতাসহ আটক ৫
গাজীপুর জেলার শ্রীপুর পৌর আ. লীগের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী নুর আলমকে অপহরণের অভিযোগে খুলনা মহানগর যুবদলের সাবেক সভাপতি মাহাবুব হাসান পিয়ারু, জাতীয় নাগরিক কমিটির নেতা ইমন মোল্লাসহ ৫ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার (২২ মার্চ) রাত ১১টা পর্যন্ত খুলনা নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী অপহৃত আ. লীগ নেতাকে বসুপাড়া এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয়। আটক অন্যরা হলেন, জিয়াউস সাদাত, ইমনের সহযোগী জয় হাসান ও সাকিব রহমান। ইমন মোল্লা জাতীয় নাগরিক কমিটির সোনাডাঙ্গা থানা কমিটির সদস্য এবং পিয়ারু খুলনা মহানগর বিএনপির সদ্য সাবেক কমিটির যুগ্ম আহ্বায়ক।
প্রতিনিধির নাম 












