ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম ::
বর্ষা // মো.বোরহান উদ্দীন ​শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া ​শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া আমেরিকা থেকে প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম হলেন খুলনার “বিশিষ্ট কবি শওকত আলম” “”শাহ্ সুফী মাহফুজ রহমান’র দুটি কবিতা “ পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক জিএস আলহাজ্ব আহমদ ফারুক খোকন-এর গণসংযোগ দৈনিক নরসুন্দা সংবাদ এর সম্পাদক আফসার আশরাফী পেলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ স্মৃতি সম্মাননা-২৫ কবি শওকত আলম এর দুটি কবিতা…………………… কালের নতুন সংবাদ এর সম্পাদক খায়রুল ইসলামের জন্মদিন দৈনিক নরসুন্দা সংবাদ ও মাসিক সাময়িকী ঈসাখাঁ সাহিত্যপত্র-এর যৌথ উদ্যোগে পদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

” একাকীত্বের প্রহরে অন্তিম নিঃশ্বাস ” // তাইরান আবাবিল

 

একাকীত্বের প্রহরে অন্তিম নিঃশ্বাস
স্বার্থপর যত বিশ্বাস…

হৃদয়ে কষ্টের নীল শব্দের ঢেউ
দেখেনি যা এখনও কেউ।

সমাধানহীন জীবন অংক…
আকাশে মেঘলা রেখা
নিরবতায় বিরহ শ্রাবণ
রাতের স্তব্ধতায় মৃত মানুষের প্রস্থান যাত্রা…

বিধ্বস্ত হৃদয়ে স্বপ্ন নিঃসাড়…
অপূর্ণতায় সুনিপুণ নিবিড় আলিঙ্গন
রক্তাভ সময়ের বিক্ষত মন।

মৃত্যুর ঘ্রাণে
অমাবস্যার ঘরে জোছনা রাত,
চোখের কোণে লোনাজল…

চরম সত্য –
জীবন শেষে অন্তিম যাত্রা সুনিশ্চিত
না ফেরার দেশে।

অস্হির উন্মাদনায়
হঠাৎ বৃষ্টির নগ্ন নৃত্য…
নরক তান্ডব জ্বলন্ত অগ্নিশিখায়।

নৈঃশব্দ্যে তাই সমাহিত
অপবাদে,ঘৃণায়,তুচ্ছতাচ্ছিল্যে
হাজারো অভিযোগে অভিযুক্ত
প্রাণহীন নিথর দেহ।

প্রকৃতপক্ষে,
নিঃসঙ্গতায় শুধুই শূণ্যতা…
মৃত্যুর অস্তিত্বে যদিও সত্তা বিলীন
তবুও রাখেনি যা খবর কেউ।

ট্যাগস :

বর্ষা // মো.বোরহান উদ্দীন

” একাকীত্বের প্রহরে অন্তিম নিঃশ্বাস ” // তাইরান আবাবিল

আপডেট সময় : ০৭:২৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

 

একাকীত্বের প্রহরে অন্তিম নিঃশ্বাস
স্বার্থপর যত বিশ্বাস…

হৃদয়ে কষ্টের নীল শব্দের ঢেউ
দেখেনি যা এখনও কেউ।

সমাধানহীন জীবন অংক…
আকাশে মেঘলা রেখা
নিরবতায় বিরহ শ্রাবণ
রাতের স্তব্ধতায় মৃত মানুষের প্রস্থান যাত্রা…

বিধ্বস্ত হৃদয়ে স্বপ্ন নিঃসাড়…
অপূর্ণতায় সুনিপুণ নিবিড় আলিঙ্গন
রক্তাভ সময়ের বিক্ষত মন।

মৃত্যুর ঘ্রাণে
অমাবস্যার ঘরে জোছনা রাত,
চোখের কোণে লোনাজল…

চরম সত্য –
জীবন শেষে অন্তিম যাত্রা সুনিশ্চিত
না ফেরার দেশে।

অস্হির উন্মাদনায়
হঠাৎ বৃষ্টির নগ্ন নৃত্য…
নরক তান্ডব জ্বলন্ত অগ্নিশিখায়।

নৈঃশব্দ্যে তাই সমাহিত
অপবাদে,ঘৃণায়,তুচ্ছতাচ্ছিল্যে
হাজারো অভিযোগে অভিযুক্ত
প্রাণহীন নিথর দেহ।

প্রকৃতপক্ষে,
নিঃসঙ্গতায় শুধুই শূণ্যতা…
মৃত্যুর অস্তিত্বে যদিও সত্তা বিলীন
তবুও রাখেনি যা খবর কেউ।