ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম ::
​শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া ​শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া আমেরিকা থেকে প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম হলেন খুলনার “বিশিষ্ট কবি শওকত আলম” “”শাহ্ সুফী মাহফুজ রহমান’র দুটি কবিতা “ পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক জিএস আলহাজ্ব আহমদ ফারুক খোকন-এর গণসংযোগ দৈনিক নরসুন্দা সংবাদ এর সম্পাদক আফসার আশরাফী পেলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ স্মৃতি সম্মাননা-২৫ কবি শওকত আলম এর দুটি কবিতা…………………… কালের নতুন সংবাদ এর সম্পাদক খায়রুল ইসলামের জন্মদিন দৈনিক নরসুন্দা সংবাদ ও মাসিক সাময়িকী ঈসাখাঁ সাহিত্যপত্র-এর যৌথ উদ্যোগে পদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবতার ফেরিওয়ালা খ্যাত পাকুন্দিয়া উপজেলা মহিলা বিষয়ক অফিসার স্বপন কুমার দত্তের বদলী জনিত বিদায়ী সংবর্ধনা

কালিয়াকৈরে ট্রাকে আগুন, চালক দগ্ধ

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৩:২৩ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • 173

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় একটি চলন্ত ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকচালক সামান্য দগ্ধ ও সহকারী আহত হয়েছেন।

রোববার (৩ ডিসেম্বর) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

ট্রাকচালক মো. সাইফুল ইসলাম সামান্য দগ্ধ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তার সহকারীর নাম-পরিচয় জানা যায়নি।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ভোরে গাজীপুর থেকে রডবোঝাই একটি ট্রাক টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পথে গোয়ালবাথান এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে চলন্ত ট্রাকে পেট্রোল ছুড়ে। এতে ট্রাকে আগুন ধরে যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় চালক দগ্ধ ও সহকারী আহত হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে ট্রাকচালককে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, চলন্ত ট্রাকের মধ্যে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেওয়ায় চালক ও সহকারী বের হতে পারেনি। এতে চালক সামান্য দদ্ধ ও সহকারী আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৩
আরএস/আরবি

ট্যাগস :

​শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া

কালিয়াকৈরে ট্রাকে আগুন, চালক দগ্ধ

আপডেট সময় : ০৩:৩৩:২৩ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩