কোরবানি // আমিরুল ইসলাম
ঐ যে দেখো গগন মাঝে
চাঁদ দেখতে পাই,
এসো তোমরা সবাই মিলে
ঈদেরই গান গাই।
বছর ঘুরে এলো আবার
এমন খুশির দিন,
তবে কেন মুসলিম তুমি
মুখ করো মলিন?
তোমার মধ্যে থাকে যদি
দূর করো প্রেশানি,
মনের পশু তাড়াতে দাও
আত্মাকে কোরবানি।
গরু ছাগল দুম্বা উট
পশু হোকনা ভাই,
হালাল টাকায় কিনে তোমার
দিতে হবে জবাই।
ভালো বেশে সেই পশুকে
যত্ন নেওয়া চাই,
তার কোরবানিতে যেন
অশ্রু দেখতে পাই।
সুদ ঘুষ আর হারাম টাকায়
পশু জবাই দিলে,
সওয়াব হয়না, মাংস খাওয়া
হয় যে সবাই মিলে।
আল্লাহ তায়ালা দেখেন নাতো
কে কি কোরবানি দিলো,
দেখেন শুধু তাকওয়া ভাই
কার কতটুক ছিল।
ঈদের নামায পড়ে সবাই
করবো কোলা কুলি,
শত্রুকে করবো আপন
রাগ অভিমান ভুলি।
…………………………………………………………………….
কবি আমিরুল ইসলাম
কালিগঞ্জ সাতক্ষীরা
মোবা 01611989674
প্রতিনিধির নাম 









