ঢাকা ০৪:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম ::
বর্ষা // মো.বোরহান উদ্দীন ​শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া ​শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া আমেরিকা থেকে প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম হলেন খুলনার “বিশিষ্ট কবি শওকত আলম” “”শাহ্ সুফী মাহফুজ রহমান’র দুটি কবিতা “ পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক জিএস আলহাজ্ব আহমদ ফারুক খোকন-এর গণসংযোগ দৈনিক নরসুন্দা সংবাদ এর সম্পাদক আফসার আশরাফী পেলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ স্মৃতি সম্মাননা-২৫ কবি শওকত আলম এর দুটি কবিতা…………………… কালের নতুন সংবাদ এর সম্পাদক খায়রুল ইসলামের জন্মদিন দৈনিক নরসুন্দা সংবাদ ও মাসিক সাময়িকী ঈসাখাঁ সাহিত্যপত্র-এর যৌথ উদ্যোগে পদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

জয়ের কৃতিত্ব তাইজুলদের দিলেন শান্ত

লাল বলে ক্রিকেটে ক্যাপ্টেন্সির অভিষেকে প্রথম বাংলাদেশি হিসেবে পেলেন সেঞ্চুরি। শেষ ম্যাচও জিতলেন। কিউইদের বিপক্ষে ঘরের মাটিতে প্রথমবারের মতো জয় পেল বাংলাদেশ। ঐতিহাসিক এই টেস্ট জয়ে মাশরাফি, সাকিব, লিটনের পর টেস্ট ক্যাপ্টেন্সির অভিষেক ম্যাচেই জয়ের খাতায় নাম লিখালেন নাজমুল হোসেন শান্ত। 

জয়টা স্বাভাবিকভাবেই স্মরণীয় হয়ে থাকবে শান্তর জন্য। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের দায়িত্ব অনেকটাই সামলিয়েছেন শান্ত। তবে বল হাতে তাইজুলের পারফর্ম যেন ছাড়িয়ে গেল সবাইকে। দলের বাকি স্পিনাররাও সেখানে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ম্যাচ শেষের তাই জয়ের কৃতিত্ব তাইজুলদেরই দিলেন শান্ত। 

ম্যাচ শেষে অফিশিয়াল ধারাভাষ্যে শান্ত বলেন, ‘এই জয়ের কৃতিত্ব দলের সবাইকেই দিতে চাই। বিশেষ করে, তাইজুল, নাঈম, শরিফুল, মিরাজদের। তারা অসাধারণ বল করেছেন। আমি আসলেই অনেক খুশি।’

তরুণ হিসেবে দলকে নেতৃত্ব দেওয়া। সঙ্গে দলে একাধিক তরুণ খেলোয়াড়। এই চ্যালেঞ্জকে কীভাবে দেখছেনে এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, সবাই ম্যাচটি খুব উপভোগ করেছে। প্ল্যান ফলো করে এগিয়েছি। তরুণ খেলোয়াড় হিসেবে, এটা দলের জন্য আমাদের ভালো কিছু করার সুযোগ। ম্যাচ জয়ে সবাই অনেক খুশি।’

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে আগামী ৬ ডিসেম্বর। 

ট্যাগস :

বর্ষা // মো.বোরহান উদ্দীন

জয়ের কৃতিত্ব তাইজুলদের দিলেন শান্ত

আপডেট সময় : ০১:১৫:১৪ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩