আফসার উদ্দিন, পাকুন্দিয়া কিশোরগঞ্জ :
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর রুহের মাগফেরাত কামনায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং পাকুন্দিয়া পৌর বিএনপির সহ সভাপতি মরহুম মোঃ শামসুদ্দিন শামু মেম্বার ও ৭ নং ওয়ার্ড বিএনপি নেতা মরহুম মোঃ মুজিবুর রহমান এর রুহের মাগফেরাত কামনায় পাকুন্দিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কুড়তলা পূর্বপাড়া প্রাইমারী স্কুল মাঠ প্রাঙ্গণে (২৭ মার্চ ২০২৫) বৃহস্পতিবারে দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্টানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও কিশোরগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ রায়হানুল ইসলাম রাজু।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট অর্থনীতিবিদ শহীদুজ্জামান কাকন।
তিনি বলেন আমি আপনাদের দোয়া চাই আগামী সংসদ নির্বাচনে বিএনপি যদি আমাকে মনোনিত করে তাহলে আমি আপনাদের জন্য কাজ করতে চাই।
বিশেষ অতিথি যারা বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির সদস্য মোঃ বজলুর রহমান, পাকুন্দিয়া পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো.আনোয়ার হোসেন আঙ্গুর,
পাকুন্দিয়া পৌর বিএনপি’র সহ সাংগঠনিক মোঃ শহিদুল্লাহ শহীদ, পাকুন্দিয়া উপজেলা জাসাসের আহ্বায়ক মোঃ কাজল মিয়া, পাকুন্দিয়া উপজেলা যুবদলের সদস্য মোঃ রমজান আলী শামীম, পাকুন্দিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. নুরুল ইসলাম,
পাকুন্দিয়া পৌর বিএনপি’র নেতা,
মোঃ গোলাপ মিয়া, মোঃ এংরাজ মিয়া, পাকুন্দিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের যুবদলের সভাপতি মো. বাদল মিয়া, ৮ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোঃ বকুল মিয়া
পাকুন্দিয়া উপজেলা ছাত্র দলের কারা নির্যাতিত যুগ্ম আহ্বায়ক মো.এহছানুল হক ছানু, পাকুন্দিয়া পৌর জনতা দলের সভাপতি মোঃ আরমান,
পৌর জনতা দলের
সহ সভাপতি মোঃ শফিক মিয়া,
পাকুন্দিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড জনতা দলের সভাপতি পদপ্রার্থী
মোঃ খোকন মিয়া,
সার্বিক সহযোগিতায় মোঃ শরিফুল ইসলাম শরীফ সদস্য পাকুন্দিয়া পৌর যুবদল ও মোঃ নজরুল ইসলাম পাকুন্দিয়া পৌর বিএনপি নেতা।
অন্যান্য মধ্যে আরো উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা কামরুজ্জামান দুলাল, ৩ নং চরফরাদী ইউনিয়ন বিএনপি’র সদস্য মোঃ সিরাজুল ইসলাম
ফারজুল, পাকুন্দিয়া উপজেলা শ্রমিক দলের নেতা মোঃ রুবেল মিয়া, পাকুন্দিয়া পৌর বিএনপি’র নেতা মোঃ কামাল হোসেন
সহ ৭ নং ওয়ার্ড বিএনপি’র সহ সকল নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রতিনিধির নাম 












