বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক। নামঃ এইচ এম মিনহাজুল আবেদিন। (HM Minhazul Abedin) তিনি ০৮ আগষ্ট ১৯৯৩ সালে নাটোর জেলা বাগাতিপাড়া থানা তমালতলার অন্তর্গত খন্দকার মালঞ্চী গ্রামের মুসলিম এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ আমির আলি ও মাতা মোছাঃ শামিয়ারা পারভীন (মিনা) এর প্রথম পুত্র, দুই ভাই এক বোন।
শিক্ষাজীবনঃ বড়বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে লেখাপড়ার সুচনা শুরু করলেও চতুর্থ শ্রেনী পর্যন্ত জেনারেল পড়াশোনা ইতি টানেন। বাবা-মায়ের একান্ত ইচ্ছায় তিনি মাদ্রাসা শিক্ষায় আত্মনিয়োগ করেন। ২০০৯ সালে হিফজুল কুরআন মুখস্থ সম্পন্ন করেন। মাধ্যমিক শিক্ষার জন্য পোড়াবাড়িয়া দাখিল মাদ্রাসায় সপ্তম শ্রেনীতে ভর্তি হন, সেখান থেকে ২০১২ সালে জে, ডি, সি এবং ২০১৪ সালে দাখিল সম্পন্ন করেন। ২০১৬ সালে আল মাদ্রাসাতুল জামহুরিয়া (নাটোর) থেকে উচ্চমাধ্যমিক তথা আলিম সম্পন্ন করেন এবং আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে ২০২২ সালে (স্নাতকোত্তর) শেষ করেন (IAU) ইসলামিক এ্যারাবিক ইউনিভার্সিটি, ঢাকা। বর্তমান তিনি (DHMS) Diploma in Homoeopathic Medicine & Surgery. অধ্যায়ন করছেন।
প্রকাশঃ বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক এইচ এম মিনহাজুল আবেদিন, তিনি বিভিন্ন পত্রিকায় লেখালেখি করে আসছেন। খুলনা থেকে প্রকাশিত, কিশোর তারুণ্যের দ্বিমাসিক সৃজন পত্রিকায় শীত-১৪২৭ সংখ্যায় ২০২১সালে ছড়া (শীতের আভাস) প্রথম প্রকাশিত হয়। উক্ত পত্রিকায় বসন্ত-১৪২৭ সংখ্যায় ছড়া (সময়ের মূল্য) দ্বিতীয় প্রকাশিত হয় এবং বর্ষা-১৪২৮ সংখ্যায় ছড়া (কুরবানী ঈদ) প্রকাশিত হয়েছে। এছাড়াও “লোনাভূমি” ত্রৈমাসিক সাহিত্যে সাময়িকী বিভিন্ন ছড়া-কবিতা (সুখী মানুষ) প্রকাশিত হয়েছে। “মোলাকাত.কম” একটি অনলাইন পত্রিকায় বিষয় ভিত্তিক ১৫টি ছড়া-কবিতা একত্রে প্রকাশিত হয়েছে।
একুশে ফেব্রুয়ারি ২০২৪ সালে প্রথম যৌথ কাব্যগ্রন্থ (সখী ভাবনা কাহারে বলে) প্রকাশিত হয়েছে। DMC NEWS এবং দৈনিক ইশাখাঁ সংবাদ অনলাইন ও অফলাইন ভিত্তিক বিভিন্ন ছড়া-কবিতা, গল্প, অণুগল্প প্রকাশ করে আসছেন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি নিয়মিত ইসলামি সংগীত, ছড়া, কবিতা, পুঁথিমালা, শিশুতোষ ছোট গল্প, অণুগল্প, প্রকাশ করে আসছেন। বর্তমানে তিনি ইসলামিক উপন্যাসের ও গল্পগ্রন্থের উপর মনোনিবেশ করছেন। এছাড়াও তিনি ইসলামি সাংস্কৃতিক জগতে নাটোর আবাবিল শিল্পীগোষ্ঠির একজন শিল্পী ও গীতিকার হিসেবে কাজ করে আসছেন।
অপ্রকাশিত রচনাবলিঃ শিশুতোষ গল্পঃ দুই বন্ধু, সৃষ্টির মাঝেই স্রষ্টা। শিশুতোষ বইঃ সোনামণি ছড়া বই, ইসলামিক আদর্শলিপি। ছোট গল্পঃ বড়াল নদির তীরে। উপন্যাস: দুঃখের পিঞ্জর।
……………………………………………………………….
লেখকের সাথে যোগাযোগ
F/b: Md Minhazul Abedin
Mobile: 01744-910810G
mail: minhazulabedin24434@gmail
প্রতিনিধির নাম 









