ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম ::
বর্ষা // মো.বোরহান উদ্দীন ​শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া ​শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া আমেরিকা থেকে প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম হলেন খুলনার “বিশিষ্ট কবি শওকত আলম” “”শাহ্ সুফী মাহফুজ রহমান’র দুটি কবিতা “ পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক জিএস আলহাজ্ব আহমদ ফারুক খোকন-এর গণসংযোগ দৈনিক নরসুন্দা সংবাদ এর সম্পাদক আফসার আশরাফী পেলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ স্মৃতি সম্মাননা-২৫ কবি শওকত আলম এর দুটি কবিতা…………………… কালের নতুন সংবাদ এর সম্পাদক খায়রুল ইসলামের জন্মদিন দৈনিক নরসুন্দা সংবাদ ও মাসিক সাময়িকী ঈসাখাঁ সাহিত্যপত্র-এর যৌথ উদ্যোগে পদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভালো আছি ভালো থেকো

ভালো আছি ভালো থেকো
শামীমা নাসরীন

সখা বাঁধিও আমায় ঐ নয়নের জলে
হাসনাহেনার বুকে বিরহের ঘ্রাণে,
হারাতে মন যদি চায় অন্তহীন অভিসারে
দূর আকাশের নীলে খুঁজে নিও প্রিয়ারে।।

বাউল মন ছুঁতে চায় যদি নিসর্গের দুল
প্রণয় অভিলাষে ভাসে তিতাসের কূল,
ওষ্ঠ কার্নিশে ধরিও তুলে বাঁশরী মৃদুল
ভেজাতে মৃত্তিকার রেণু ঝরবো বিপুল।।

তুমি জলবতী বলো আর মেঘবতী বলো
জলের গানে দেখা হবে অশ্রু ছলোছলো,
অভিমানে জমাট আকাশ, মেঘ ঘন কালো
উৎকর্ষ বিলাপে আজ নিষিদ্ধ সব ভালো।।

ভিজিয়ে কাঁচা হলুদাভ ঐ লক্ষ্মী কদম
শ্যাওলা উঠোন আর বুকের বোতাম,
তোমার দু’চোখ বেয়ে ঝরবো ঝমঝম
ঘোচাবো যতো দহন চির জনম জনম।।

ট্যাগস :

বর্ষা // মো.বোরহান উদ্দীন

ভালো আছি ভালো থেকো

আপডেট সময় : ০৯:৩৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩

ভালো আছি ভালো থেকো
শামীমা নাসরীন

সখা বাঁধিও আমায় ঐ নয়নের জলে
হাসনাহেনার বুকে বিরহের ঘ্রাণে,
হারাতে মন যদি চায় অন্তহীন অভিসারে
দূর আকাশের নীলে খুঁজে নিও প্রিয়ারে।।

বাউল মন ছুঁতে চায় যদি নিসর্গের দুল
প্রণয় অভিলাষে ভাসে তিতাসের কূল,
ওষ্ঠ কার্নিশে ধরিও তুলে বাঁশরী মৃদুল
ভেজাতে মৃত্তিকার রেণু ঝরবো বিপুল।।

তুমি জলবতী বলো আর মেঘবতী বলো
জলের গানে দেখা হবে অশ্রু ছলোছলো,
অভিমানে জমাট আকাশ, মেঘ ঘন কালো
উৎকর্ষ বিলাপে আজ নিষিদ্ধ সব ভালো।।

ভিজিয়ে কাঁচা হলুদাভ ঐ লক্ষ্মী কদম
শ্যাওলা উঠোন আর বুকের বোতাম,
তোমার দু’চোখ বেয়ে ঝরবো ঝমঝম
ঘোচাবো যতো দহন চির জনম জনম।।