ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম ::
বর্ষা // মো.বোরহান উদ্দীন ​শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া ​শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া আমেরিকা থেকে প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম হলেন খুলনার “বিশিষ্ট কবি শওকত আলম” “”শাহ্ সুফী মাহফুজ রহমান’র দুটি কবিতা “ পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক জিএস আলহাজ্ব আহমদ ফারুক খোকন-এর গণসংযোগ দৈনিক নরসুন্দা সংবাদ এর সম্পাদক আফসার আশরাফী পেলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ স্মৃতি সম্মাননা-২৫ কবি শওকত আলম এর দুটি কবিতা…………………… কালের নতুন সংবাদ এর সম্পাদক খায়রুল ইসলামের জন্মদিন দৈনিক নরসুন্দা সংবাদ ও মাসিক সাময়িকী ঈসাখাঁ সাহিত্যপত্র-এর যৌথ উদ্যোগে পদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

সারমিন চৌধুরীর কবিতা ইচ্ছে ডানা

আমি চাই একটি রজনীগন্ধা ফুল
খুব যত্নে টবে ফোটানো বেশ।
চাইনা আমি চওড়া দামের কেনাই
মন ভুলানো রং বাহারী ক্লেশ।

আমি চাই বিশুদ্ধ খোলা গগনতল
স্বস্তির নিঃশ্বাসে প্রাণ ভরতে।
চাইনা আত্নসম্মান চুলায় জ্বালিয়ে
কাঠপুতলির মতোন নাচতে।

আমি চাই স্নিগ্ধ এক-ফালি বিকাল
পরনে নীল শাড়ি কপালে টিপ।
চাইনা ইচ্ছে গুলোকে নির্বাসন করে
আত্ম-দহনের গড়তে উপদ্বীপ।

আমি চাই আয়নায় সামনে দাঁড়িয়ে’
মাখতে চোখে সুরমা-কাজল।
চাইনা কাঁটাতারে হেঁটে রক্ত ঝরাতে
জখমে কাতরাতে সদা বিহ্বল।

আমি চাই অকপটে সব কথা বলতে
লোকের বাধ্যবাধকতা না ডরে।
চাইনা আমি গলায় ভর্তি গহনাগাঁটি
দম গুটিয়ে নিরন্তর যেতে মরে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বর্ষা // মো.বোরহান উদ্দীন

সারমিন চৌধুরীর কবিতা ইচ্ছে ডানা

আপডেট সময় : ১১:৩৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩

আমি চাই একটি রজনীগন্ধা ফুল
খুব যত্নে টবে ফোটানো বেশ।
চাইনা আমি চওড়া দামের কেনাই
মন ভুলানো রং বাহারী ক্লেশ।

আমি চাই বিশুদ্ধ খোলা গগনতল
স্বস্তির নিঃশ্বাসে প্রাণ ভরতে।
চাইনা আত্নসম্মান চুলায় জ্বালিয়ে
কাঠপুতলির মতোন নাচতে।

আমি চাই স্নিগ্ধ এক-ফালি বিকাল
পরনে নীল শাড়ি কপালে টিপ।
চাইনা ইচ্ছে গুলোকে নির্বাসন করে
আত্ম-দহনের গড়তে উপদ্বীপ।

আমি চাই আয়নায় সামনে দাঁড়িয়ে’
মাখতে চোখে সুরমা-কাজল।
চাইনা কাঁটাতারে হেঁটে রক্ত ঝরাতে
জখমে কাতরাতে সদা বিহ্বল।

আমি চাই অকপটে সব কথা বলতে
লোকের বাধ্যবাধকতা না ডরে।
চাইনা আমি গলায় ভর্তি গহনাগাঁটি
দম গুটিয়ে নিরন্তর যেতে মরে।