স/ নে/ট ক/বি/তা “কাজল গোলাপ” // কবি শওকত আলম
অগ্নিঝরা বৈশাখের আগমনী বার্তায় উল্লাস,
কোমল কৃষ্ণ কেশেতে চন্দ্রমল্লিকার গন্ধ উড়ে;
সজীব তরুলতায় শ’ শব্দের বেনারসি গড়ে
বাতাসে মেঘে গর্জন স্পন্দন ঢেউয়ের উচ্ছ্বাস।
নীল গজ্ঞের মাঝিরা পদ্মার ঘোলে পাল ডুবায়,
হাসনা হেনার মালা ভেসে যায় সমুদ্রের গর্ভে;
ঈশান কোনের ফনা ঝড় ঘুর্ণিতে আকাশ দম্ভে
নদীর কুলে আঁচল পেতে মানিকখোঁজে আশায়।
হাজারো বৈশাখ আসে ফেরেনা সাঁজোয়া বরযাত্রী,
জোসনা ঘেরা তারায় কাজল গোলাপ হাসে রাত্রি;
রঙ্গিলা বৈশাখী স্মৃতি পান্তাভাতে নামে শিলাবৃষ্টি
আকাশ সাংস্কৃতিক ছোঁবলে দোলে পদ্মার ঘাট,
শাড়ী চুঁড়ি একতারা হৃদয় ছোয় রূপালী মাঠ;
বর বঁধুয়া পালকি, ইতিহাস গাঁথা আদি কৃষ্টি।
প্রতিনিধির নাম 









