ঢাকা ০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম ::
​শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া ​শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া আমেরিকা থেকে প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম হলেন খুলনার “বিশিষ্ট কবি শওকত আলম” “”শাহ্ সুফী মাহফুজ রহমান’র দুটি কবিতা “ পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক জিএস আলহাজ্ব আহমদ ফারুক খোকন-এর গণসংযোগ দৈনিক নরসুন্দা সংবাদ এর সম্পাদক আফসার আশরাফী পেলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ স্মৃতি সম্মাননা-২৫ কবি শওকত আলম এর দুটি কবিতা…………………… কালের নতুন সংবাদ এর সম্পাদক খায়রুল ইসলামের জন্মদিন দৈনিক নরসুন্দা সংবাদ ও মাসিক সাময়িকী ঈসাখাঁ সাহিত্যপত্র-এর যৌথ উদ্যোগে পদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবতার ফেরিওয়ালা খ্যাত পাকুন্দিয়া উপজেলা মহিলা বিষয়ক অফিসার স্বপন কুমার দত্তের বদলী জনিত বিদায়ী সংবর্ধনা

১৯৯৬ সাল ও ২০২৪ সালে একই ক্যালেন্ডার

বর্তমানে অনেক পণ্যেরই পুনর্ব্যবহার (রিসাইকেল) বাড়ছে। তাই বলে খ্রিষ্টীয় নতুন বছরে পুরোনো সালের ক্যালেন্ডার বা দিনপঞ্জি পুনর্ব্যবহারের কথা কেউ কি কখনো শুনেছে? বিষয়টি কৌতূহলোদ্দীপক হলেও সত্য।

বলা হচ্ছে, ১৯৯৬ সালের সঙ্গে ২০২৪ সালের অনেক মিল রয়েছে। সোমবার দিয়ে দুটি বছরেরই প্রথম দিন শুরু হয়েছে। আর দুটি বছরই লিপ ইয়ার বা অধিবর্ষ। এ কারণে চলতি বছরেও ১৯৯৬ সালের ক্যালেন্ডার ব্যবহার করা যাবে। এরই মধ্যে বিষয়টি অনেকেরই নজরে এসেছে। নব্বইয়ের দশকের স্মৃতিকাতর অনেকেই প্রায় তিন দশকের পুরোনো ক্যালেন্ডারের সংগ্রহের চেষ্টা করছেন।

গত বছরের শেষের দিকে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ২০২৪ সালেও ১৯৯৬ সালের ক্যালেন্ডার কীভাবে মিলে যাবে। এ নিয়ে বানানো টিকটকের একটি ভিডিও দেখা হয়েছে ১৫ লাখের বেশি বার।

বিষয়টি নিয়ে আলোচনা চলছে এক্সেও (সাবেক টুইটার)। যুক্তরাষ্ট্রের অভিনেতা ও নব্বইয়ের দশকের শিশুশিল্পী জনাথন টেইলর থমাসের প্রচ্ছদ ব্যবহার করে একটি ক্যালেন্ডারের ছবি এই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ-সংক্রান্ত পোস্টে মজার ছলে মানুষকে আগের ক্যালেন্ডার পুনরায় ব্যবহার শুরু করার কথা বলা হয়েছে।

১৯৯৬ এবং ২০২৪ সালে একই ক্যালেন্ডার
জানুয়ারি কীভাবে বছরের প্রথম মাস হিসেবে নির্দিষ্ট হলো
১৯৯৬ সালের ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বিল ক্লিনটন দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হন। এবারও ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ডেমোক্রেটিক পার্টির হয়ে দ্বিতীয় দফায় লড়তে যাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

১৯৯৬ সালের সঙ্গে আরও একটি মিল রয়েছে এই বছরের। ১৯৯৬ সালে অলিম্পিকের আসর বসেছিল, এ বছর বসবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর। তবে দিন-তারিখ ভিন্ন হবে।

এরই মধ্যে পুরোনো জিনিসপত্র বিক্রির সাইট ই-বে ১৯৯৬ সালের শত শত ক্যালেন্ডার বিক্রি করেছে। বার্বি থেকে শুরু করে কানাডিয়ান-আমেরিকান মডেল ও অভিনেত্রী পামেলা অ্যান্ডারসনকে দিয়ে এসব ক্যালেন্ডারের প্রচ্ছদ করা হয়েছে। এই ক্যালেন্ডারের দাম ৫০ ডলার থেকে ২০০ ডলার পর্যন্ত উঠেছে।

এ ছাড়া ১৪৯ ডলার ৯৯ সেন্টেও কিছু কিছু ক্যালেন্ডার বিক্রি হচ্ছে। এসব ক্যালেন্ডারে নব্বইয়ের দশকের ফ্যাশন ট্রেন্ড, হেয়ার স্টাইলসহ তৎকালীন জীবনযাত্রার বিভিন্ন ছবি রয়েছে, যা দেখে অনেকেই স্মৃতিকাতর হয়ে পড়ছেন।

ট্যাগস :

​শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া

১৯৯৬ সাল ও ২০২৪ সালে একই ক্যালেন্ডার

আপডেট সময় : ০১:২৪:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪