ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম ::
বর্ষা // মো.বোরহান উদ্দীন ​শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া ​শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া আমেরিকা থেকে প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম হলেন খুলনার “বিশিষ্ট কবি শওকত আলম” “”শাহ্ সুফী মাহফুজ রহমান’র দুটি কবিতা “ পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক জিএস আলহাজ্ব আহমদ ফারুক খোকন-এর গণসংযোগ দৈনিক নরসুন্দা সংবাদ এর সম্পাদক আফসার আশরাফী পেলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ স্মৃতি সম্মাননা-২৫ কবি শওকত আলম এর দুটি কবিতা…………………… কালের নতুন সংবাদ এর সম্পাদক খায়রুল ইসলামের জন্মদিন দৈনিক নরসুন্দা সংবাদ ও মাসিক সাময়িকী ঈসাখাঁ সাহিত্যপত্র-এর যৌথ উদ্যোগে পদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ  সদর উপজেলার পশ্চিম কাতিয়াচর, পূর্ব পাঠাইকান্দি এলাকায় অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম।

যুবশক্তি ব্লাড ডোনেশন কিশোরগঞ্জ সংগঠন ও দীন চক্ষু হাসপাতাল-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে প্রায় ৩০০-৪০০ জন মানুষ চক্ষু চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয় সেবা গ্রহণ করেন।

এই কর্মসূচির আয়োজনে ছিলেন উদয় ভয়েজ ক্লাব। অনুষ্ঠানে বিশেষ ভূমিকা রাখেন উদয় ভয়েজ ক্লাবের মো. রাফি আহমেদ, যার প্রতি সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন —
দীন চক্ষু হাসপাতালের ইনচার্জ সুমন মিয়া, উদয় ভয়েজ ক্লাবের রাফি আহমেদ, যুবশক্তি ব্লাড ডোনেশন কিশোরগঞ্জ সংগঠনের এডমিন আতিকুল ইসলাম পিতুল, সুরাইয়া, সিদ্দিক, নাইমা, মনির মোল্লা, সোহান, রবিনসহ দুই সংগঠনের বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক।

অনুষ্ঠানে দীন চক্ষু হাসপাতালের পুলেরগাট শাখার ইনচার্জ সুমন মিয়া বলেন,

> “গ্রামীণ জনগণকে সচেতন করা ও গরিব মানুষের চিকিৎসা গ্রহণের সুযোগ তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য।”

যুবশক্তি ব্লাড ডোনেশন কিশোরগঞ্জ সংগঠনের এডমিন আতিকুল ইসলাম পিতুল বলেন,

> “আমরা কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলায় কাজ করছি। ইনশাআল্লাহ, বিনামূল্যে রক্তদান কার্যক্রমসহ নানা সামাজিক উদ্যোগের মাধ্যমে গরিব মানুষের পাশে দাঁড়ানো ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি আমাদের অন্যতম লক্ষ্য।”

উদয় ভয়েজ ক্লাবের সদস্য মো. রাফি আহমেদ বলেন,

“আমাদের এলাকার অনেকেই নিজের রক্তের গ্রুপ জানেন না এবং চক্ষু বিষয়ে সচেতন নন। তাই আমাদের ক্লাবের পক্ষ থেকে এই সেবামূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে।”

এ সময় এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ জানতে পেরেছেন এবং চক্ষু বিশেষজ্ঞদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করেছেন।

স্থানীয়দের মতে, এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে তা সমাজে মানবিকতার প্রসার ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

বর্ষা // মো.বোরহান উদ্দীন

কিশোরগঞ্জে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত 

আপডেট সময় : ১০:২৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫