নিজস্ব প্রতিনিধি :
কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলা পাইক লক্ষীয়া গ্রামে পৌরসভার ৫ নং ওয়ার্ডে আশরাফীয়া গ্রন্থাগারের উদ্যোগে ( ৬ মে ২০২৫ খ্রি:) মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার সময় পাঠাগার প্রাঙ্গণে বই পাঠ ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এতে দুটি স্কুলের ১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ ভাবে বইপাঠ ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা শেষ হয়েছে। প্রতিবছরের মতো আশরাফীয়া গ্রন্থাগার এ আয়োজন করেন। বিভিন্ন সময় দেখা যায় বিশিষ্ট ব্যক্তি ও কবিদের নিয়ে জীবনী তুলে ধরা ও সাহিত্য সভা, পুরস্কার বিতরণ অনুষ্টান করে থাকেন। বিগত দিন দেখা যায় ২৬ মার্চ উপলক্ষে পাকুন্দিয়ায় বিশিষ্ট লেখক ও ব্যক্তিদের মাঝে আব্দুল নবী স্মৃতি পদক বিভিন্ন শাখায় প্রদান করেন । তার পাশাপাশি সামাজিক বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ , বাল্যবিবাহ, মাদক বিরোধী আন্দোলন করে থাকেন। এ আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন আশরাফীয়া গ্রন্থাগারের সভাপতি কবি ও সাংবাদিক আফসার আশরাফী।
প্রতিনিধির নাম 












