ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম ::
বর্ষা // মো.বোরহান উদ্দীন ​শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া ​শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া আমেরিকা থেকে প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম হলেন খুলনার “বিশিষ্ট কবি শওকত আলম” “”শাহ্ সুফী মাহফুজ রহমান’র দুটি কবিতা “ পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক জিএস আলহাজ্ব আহমদ ফারুক খোকন-এর গণসংযোগ দৈনিক নরসুন্দা সংবাদ এর সম্পাদক আফসার আশরাফী পেলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ স্মৃতি সম্মাননা-২৫ কবি শওকত আলম এর দুটি কবিতা…………………… কালের নতুন সংবাদ এর সম্পাদক খায়রুল ইসলামের জন্মদিন দৈনিক নরসুন্দা সংবাদ ও মাসিক সাময়িকী ঈসাখাঁ সাহিত্যপত্র-এর যৌথ উদ্যোগে পদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়া পৌরসভার মিরপাড়ায় রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

পাকুন্দিয়া পৌরসভার মিরপাড়ায় রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

নিজস্ব প্রতিবেদক :

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার টান লক্ষীয়া মীরপাড়া গ্রামে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে একাধিক ব্যক্তির বিরুদ্ধে। রাস্তা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

এ নিয়ে ভুক্তভোগীরা পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগকারীদের দাবি, উজ্জ্বল মিয়া, মস্তু মিয়া এবং সজিব মিয়া নিজ সুবিধার্থে রাস্তার ওপর বেড়া দিয়ে চলাচল বন্ধ করে রেখেছেন। যার ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

অভিযোগকারী মো. হাসান মিয়া বলেন, এই রাস্তা বন্ধ করে দেওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াতের চরম সমস্যা দেখা দিয়েছে। বিভিন্ন যানবাহনসহ অটো রিকশা চলাচল বন্ধ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ২৪ জুন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি প্রকল্পের প্রতিনিধি দল রাস্তার মাপজোক ও নকশা তৈরির কাজে গেলে বিবাদীরা তাতে বাধা দেয়। এমনকি প্রকাশ্যে জানিয়ে দেয় তারা রাস্তার উন্নয়ন কাজ করতে দেবে না।

মো. সিদ্দিক হোসেন রিপন, সাবেক কাউন্সিলর, ৮নং ওয়ার্ড, পাকুন্দিয়া পৌরসভা, তিনি বলেন বাপ দাদার আমল থেকেই এই রাস্তা দিয়ে চালাচল করে আসছে এলাকাবাসী এখন কয়েক জন লোক রাস্তার উন্নয়ন চায় না বলে বাধা দিয়েছে। আমি মনে করি এই রাস্তা পাকা হলে এলাকার লোক জন চলা চলের সুবিধা হবে।

এদিকে স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা অনেকেই অটো রিকশা চালাই, কিন্তু রিকশা ঘরে আনতে পারি না। বাধ্য হয়ে দূরের জায়গায় ভাড়ায় রেখে আসতে হয়। এতে খরচও বাড়ে, কষ্টও হয়।
অভিযোগের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার জানান, আমি অফিসিয়াল কাজে ঢাকায় আছি, ফিরে এসে সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

এলাকাবাসীর দাবি, এই রাস্তা দ্রুত খুলে দেওয়া না হলে জনভোগান্তি আরও বাড়বে। তারা এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

ট্যাগস :

বর্ষা // মো.বোরহান উদ্দীন

পাকুন্দিয়া পৌরসভার মিরপাড়ায় রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

আপডেট সময় : ১১:১৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫