নিজস্ব প্রতিবেদক :
“সুদূর আমেরিকার থেকে একাধিক ধর্মকে কেন্দ্র করে সাহিত্য রচনা প্রতিযোগিতায় “প্রথম পুরুস্কার বিজয়ী- হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, বাংলাদেশ এর আইন বিভাগের ছাত্র- এবং তিনি “সভাপতি” ‘কলম একাডেমি লন্ডন’ Qalam Academy London ইসলামী বিশ্ববিদ্যালয় শাখায়,
“বিশিষ্ট কবি শওকত আলম।”
পুরুস্কর পাওয়া এবং একাধিক ধর্মীকে কেন্দ্র করে সাহিত্য রচনা প্রতিযোগিতায় প্রথম হওয়া আর সেরাদের সেরা হওয়া, শ্রেষ্ঠ হওয়া একপ্রকার গটগিফটেড্ ব্যাপার!
বিষয়ঃ আমেরিকা প্রবাসী হাসান আলী সাহেবের উদ্যোগে- “কোরআন, ত্রিপিটক, বাইবেল, গীতার আলোকে- দূর্নীতি দমন” শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রবন্ধ জমাদানের আহ্বান জানানো হয়। প্রতিযোগিতার ফলাফল প্রকাশে
কবি শওকত আলম পরম কৃতজ্ঞতা জানিয়েছেন:- “আন্তর্জাতিক সংগঠন ‘কলম একাডেমি লন্ডন’ এর প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর কবি নজরুল ইসলাম হাবিবী স্যারকে ও কলম একাডেমি লন্ডন Qalam Academy London আমেরিকান শাখার কেন্দ্রীয় সভাপতি- শিল্প সাংস্কৃতি সাহিত্য ব্যক্তিত্ব জনাব হাসান আলী সাহেবকে।”
তিনি কতৃপক্ষকে সালাম (আসসালামু আলাইকুম) ও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা শ্রদ্ধা অভিনন্দন জানান, সর্বপ্রথম তার আত্মিক গুরু প্রফেসর নজরুল ইসলাম হাবিবী স্যার- কলম একাডেমি লন্ডন। একই সাথে তিনি শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব হাসান আলী সাহেবকে, বিচারক মন্ডলিকে, এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
বিজয়ী লেখকদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা। যাঁরা অংশগ্রহণ করেছেন তাঁরাও ধন্য হয়েছেন সুতরাং প্রতিযোগিতায় অংশগ্রহণ না করলে দক্ষতা ও মানসিকতা বৃদ্ধি করা যায়না। এই প্রতিযোগিতায় সফল লেখকগণকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা অবিরাম।
“প্রফেসর নজরুল ইসলাম হাবিবী মহোদয় জানান…
রচনা প্রতিযোগিতার ফলাফল
💐
আমেরিকা প্রবাসী ‘কলম একাডেমি লন্ডন’- আমেরিকা শাখার সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিল্পসাহিত্য, শিক্ষানুরাগী, দেশপ্রেমিক জনাব হাসান আলী সাহেব “কুরআন, বাইবেল, ত্রিপিটক ও গীতার আলোকে দুর্নীতি দমন” শীর্ষক রচনা প্রতিযোগিতার ঘোষণা দিয়েছিলেন। উল্লেখ্য যে, তিনি এইভাবে কলমের ব্যানারে বহুবার পুরস্কার ঘোষণাও করেছেন। তাঁর উদারতার জন্য আমরা ধন্যবাদ জানাই।
প্রতিযোগিতায় অনেকেই অংশগ্রহণ করেছেন। সুন্দর সুন্দর লেখা দিয়েছেন। সবার প্রতি রইল শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা।
কথা ছিল আমরা পাঁচজনকে পুরস্কৃত করবো।
সম্মানিত বিচারক মহোদয় যে ৫ জনের নামের তালিকা পাঠিয়েছেন তাঁরা হলেন-
১.শওকত আলম।
২.সিদ্দিকুর রহমান নির্ঝর।
৩.শাহজালাল।
৪.কাজী আনোয়ার হোসেন
এবং
৫. নীলা করিম।
আমাদের ঘোষণামতে বিজয়ী প্রতি জনকে ২০০০ (দুই হাজার) টাকা করে পুরস্কৃত করা হবে।
আপনার পুরস্কারের টাকার জন্য আমার ইনবক্সে যোগাযোগ করবেন প্লিজ।
অভিনন্দন আপনাদের জন্য।
‘কলম একাডেমি লন্ডন’ এভাবে মাঝেমধ্যে পুরস্কার দিয়ে থাকে। আমাদের সামনে আরো চারটি পুরস্কার আছে।
💐
‘কলম একাডেমি লন্ডন’ এর পক্ষে
নজরুল ইসলাম হাবিবী।
০৯.০৬.২০২৬
লন্ডন।”
প্রতিনিধির নাম 










